মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রেডলিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দিলো বাহরাইন

তরফ নিউজ ডেস্ক : ভ্রমণ নিষেধাজ্ঞার রেডলিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে দেশটি। আজ শুক্রবার এক টুইটের মাধ্যমে দেশটির সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বাংলাদেশের নাম প্রত্যাহার করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।
বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১টি দেশের দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।
বাহরাইন সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।
এদিকে গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ই অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com