মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কৈশোর কালীন পুষ্টি কার্যক্রমের আওতায় ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে মঙ্গলবার দুপুরে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসার প্রধানদের মাঝে ১৩ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com