শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই চালকের

নিজস্ব প্রতিবেদক: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই চালক। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com