শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কমলগঞ্জে চা বাগানের প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত চা বাগানের ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১০টি চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ পাল, পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com