শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মিরপুর দাখিল মাদ্রাসা কমিটির নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। উক্ত নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ২৮ অক্টোবর অভিভাবক সদস্য পদে প্রিজাইডিং অফিসারের পক্ষে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

এর আগে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ২৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর।

মনোনয়নপত্র বাছাই ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ ঘটিকায়। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে এবং ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এতে মনোনয়ন ফি নির্ধারণ করা হয় এক হাজার টাকা। তফসিল ঘোষণার একমাত্র ৪ প্রার্থী ২৮ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার এর পক্ষে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন।

অভিভবক সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ বদরুল আলম, মোঃ সাজিদুর রহমান ও মোঃ আব্দুল্লাহ মিয়া। উল্লেখ্য এবারই প্রথম তফসিল ঘোষণার মাধ্যমে উক্ত মাদ্রাসার ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com