রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আ.লীগ থেকে ৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে অব্যাহতি

বাম দিক থেকে- (১) হাবিবুর রহমান চৌধুরী টেনু, (২) আজমল হোসেন চৌধুরী, (৩ তাজুল ইসলাম (৪) জুনায়েদ আহমেদ (৫) আসকির মিয়া (৬) ফজুরল রহমান (৭) মনোরঞ্জন রায়

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করায় ৭ চেয়ারম্যান প্রার্থীকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুন নূর মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই-এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- লামাতাসী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী টেনু (৫নং লামাতাসী ইউপি), বাহুবল সদর ইউপি চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজমল হোসেন চৌধুরী (৪নং বাহুবল সদর ইউপি), জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (১নং স্নানঘাট ইউপি), উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ মিয়া (৭নং ভাদেশ্বর ইউপি), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক (৩নং সাতকাপন ইউপি), উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ আসকির মিয়া (৬নং মিরপুর ইউপি) ও আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উল্লেখিত প্রার্থীদেরকে ৪৭/(ঠ) ধারা মোতাবেক সংগঠনের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। তাদের স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে প্রেরণ করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com