শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে বিশ্ব কুষ্ঠদিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে হীড বাংলাদেশের উদ্যোগে বিশ্ব কুষ্ঠদিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা হক।

বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ, হীড বাংলাদেশের কর্মকর্তা পিঠার বাড়ৈ, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com