মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, আরোহীদের ‘কেউ বেঁচে নেই’

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই মারা গেছেন। বিমানটি পর্যটকদের নিয়ে নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্পটে যাচ্ছিল। খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, বিমানটিতে সাতজন পর্যটক ছিলেন। নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির পর্যটক এবং দুজন পেরুর ক্রু সদস্য রয়েছে।

পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেসেনা ২০৭ মডেলের ছোট বিমানটি নাজকা শহরের মারিয়া রেইচে বিমানবন্দরের আশপাশে বিধ্বস্ত হয়।

‘দুর্ঘটনার ফলে কেউ বেঁচে নেই’- এমনটি বলা হয়েছে বিবৃতিতে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও এতে জানানো হয়।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এস্পিনোজা সাংবাদিকদের বলেন, মাটিতে আঘাত করার পর প্লেনটিতে আগুন ধরে যায়।

নাজকা লাইনস হচ্ছে পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। এটি ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ ঘোষিত স্থান, যেখানে ২ হাজার বছরেরও বেশি পুরনো মাটি ও পাথরে অঙ্কিত চিত্র রয়েছে শত শত, যার মধ্যে হামিংবার্ড, বানর, মাকড়সা, পেলিকান এবং তিমি রয়েছে।

এটি ৪০০ বর্গ কিলোমিটারের সুরক্ষিত অঞ্চল, যা রাজধানী লিমা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে নাজকা এবং পালপা শহরের মধ্যে অবস্থিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com