শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

সভার শুরুতে গত ২৪-০১-২০২২খ্রি. তারিখ অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি সহ বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় পুলিশ সুপার “পুলিশ সপ্তাহ-২০২২” উপলক্ষে চোরাচালান মালামাল উদ্ধার অভিযান ২০২১ এ হবিগঞ্জ জেলা সাফল্য অর্জন করায় হবিগঞ্জ জেলা পুলিশ এর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

উক্ত মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অত্র জেলার সকল সার্কেল অফিসারগণ সহ সকল অফিসার ইনচার্জগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com