সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলের বৃন্দাবন বাগানে মৌসুমের প্রথম চা-পাতা চয়ন

চা-পাতা উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করছেন ব্যবস্থাপক নাসির উদ্দীন খান

মনিরুল ইসলাম শামিম : বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথমেই চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে ২ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে উঠেছে। বৃন্দাবন চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন।

সোমবার গ্রীণ ভ্যালী প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেডের অধীনস্থ বৃন্দাবন চা-বাগানের ২ নম্বর সেকশনে নারী শ্রমিকরা পুজো-অর্চনাসহ সব আনুষ্ঠানিকতা শেষ করলে চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন। এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহকারি ব্যবস্থাপক উজ্জল সিংহ, নূরুল হক তুহিন, আব্দুস শহিদ, হেড ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, খোরশেদ আলী, সালেহ আহমেদ সাগর, বিনিথ বিশ্বাস, রাসেল আহমেদ, সঞ্জয় গোয়ালাসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ ও নারী চা-শ্রমিকরা। পরে চা-পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা।

চা-পাতা চয়ন উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন খাঁন বলেন, মৌসুমের প্রথম এবছর চা-পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com