রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসামে রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন শো-রুম উদ্ভোধন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো লাকসামে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম পৌর শহরের বাইপাস চৌরাস্তা চৌদ্দগ্রাম রোডের এজি টাওয়ারে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

নানা আয়োজনের মধ‍্যে প্রথমে ফিতা কেটে উদ্ভাধনের পর মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ। স্বপ্ন’র রিটেইল স্থানীয় লাকসাম শাখার কর্ণধার মোঃ দলিলুর রহমান মানিকের তত্বাবধায়নে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর আব্দুল আজিজ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, হাজী জয়নাল আবদীন প্রমূখ।

এছাড়াও প্রতিষ্ঠানের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং লাকসাম-মনোহরগঞ্জের সার্বজনীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ১৪-১৭ ফেব্রুয়ারী পর্যন্ত আকর্ষনীয় অফারসহ ১০ থেকে ৭৫% মুল্য ছাড়ের ঘোষণা দিয়ে স্বপ্নের কর্মকর্তারা জানান, আমাদের পণ‍্যের গুনগতমান অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যসম্মত। এছাড়াও নিশ্চিন্তে এবং নিরাপদ পরিবেশে শপিংয়ের জন্য এখানকার মানুষ ‘স্বপ্ন’তে নিয়মিত আসবেন বলে আমরা আশা করছি। স্থানীয়দের চাহিদার কথা ভেবেই আমরা এই শপে সকল প্রকার পণ্য রেখেছি। ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয়াই হচ্ছে স্বপ্ন’র লক্ষ‍্য। তাই ক্রেতাদের জন্য রয়েছে আমাদের বিশেষ হোম ডেলিভারি সেবা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com