রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কলেজছাত্রীকে চার দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণ!

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগে এক কলেজছাত্রীকে চার দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে যাওয়ার পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দুজন তাকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। চেতনা ফিরলে দেখতে পান, একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তিনি। ভবনে তারা ছাড়া অন্য কেউ ছিলেন না। ভবনটি কোনো এলাকায়, তা চিনতে পারেননি।

কিশোরীর অভিযোগ, সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চার দিন ধরে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

কলেজছাত্রী জানান, শুভ ও আল আমিন তার পূর্বপরিচিত। কিছুদিন ধরে তারা তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সাংবাদিকদের জানান, এক মেয়েকে অসুস্থ অবস্থায় বিকালে টিএসসি থেকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com