শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

চুনারুঘাটে পৌর যুবলীগের উদ্যোগে কাউন্সিলর মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বাদ মাগরিব উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের মধ্যবাজারস্থ কার্যালয়ে পৌর যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের আহবায়ক এড. নাজমুল হক বকুল। পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জি: ওয়াহিদুজ্জামান বাবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মর্তুজ সরদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, ইউপি মেম্বার মীর সাহেব আলী, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান আলমগীর, সেচ্ছাসেবকলীগ নেতা কাওসার আহমেদ।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা সাইদুর কবির মিজান, মিজানুর রহমান তালুকদার, আবুল হোসেন প্রয়াস, তৌশিক আহমেদ, নাছির আহমেদ, সেলিম মিয়া ও মীর ডালিম প্রমূখ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের আল- মদিনা মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান। উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com