শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

চুনারুঘাটে হযরত নাছির উদ্দিন শিশু নিকেতনের ছাত্রদের সংবর্ধনা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট উপজেলার নরপতি সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও হযরত নাছির উদ্দিন (রহঃ ) শিশু নিকেতনের নিবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উক্ত মাদ্রাসা মাঠে সিপাহসালার সাইয়েদ নাছির উদ্দিন (রহঃ) মিশনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

আলোচনা সভায় মিশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- রেজিস্ট্রার কপিরাইটস, যুগ্ম সচিব জাফর রাজা চৌধুরী।

এডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- একমি ল্যাবেরেটরিজ এর নির্বাহী পরিচালক ডাঃ সৈয়দ আবুল মোজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহ, হেলিওস হোল্ডিংস কোম্পানির এমডি এমএ মালেক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উক্ত শিশু নিকেতন বা এতিমখানায় থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রনি সহ ২৭ জন শিক্ষার্থী এ সংবর্ধনা পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com