শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে আমরা জবাব দেব: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। খবর এএফপির

ব্রাসেলসের ন্যাটোর সম্মেলনে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন জোটটির নেতারা। এই শক্তি বাড়ানোর অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনাসদস্য পাঠানো হবে বলে একমত হন তাঁরা। এ ছাড়া রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রস্তুতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

সম্মেলন শেষে পুতিনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) যদি এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।’

রুশ হামলা শুরুর পর থেকেই ন্যাটোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নো-ফ্লাই জোন কার্যকরেরও দাবি জানিয়ে আসছেন। জবাবে এর মধ্যেই ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ সামরিক সহায়তা পাঠিয়েছে। গতকালের ন্যাটোর সম্মেলনে এক ভিডিও কলে একই দাবি করেন জেলেনস্কি। রাশিয়ার পরবর্তী লক্ষ্য ন্যাটো হতে পারে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।

চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন বাইডেন। এ ধারাবাহিকতায় আজ শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন তিনি। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী শহরটিতে বাইডেনকে স্বাগত জানাবেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com