বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ১ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার মিয়া উপজেলার শিমুলিয়াম গ্রামের আইয়ুব আলীর পুত্র।

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাতাশি ইউনিয়নের তগলী নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাটি পাচারের কাজে জড়িত ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com