বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে ৭৫টি দরিদ্র পরিবার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে বাহুবল উপজেলার ৭৫ জনকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। রবিবার ( ২৪ এপ্রিল) বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্যগুলো নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ।

এ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় একযোগে সারাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) বেগম রেহানা মজুমদার মুক্তির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, ৫নং লামাতাসী ইউপি চেয়ারম্যান আকম উস্তার মিয়া তালুকদার সহ বাহুবল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com