শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন পুটিজুরী ইউনিয়ন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতকাপন ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরভ অর্জন করেছে পুটিজুরী ইউনিয়ন। গতকাল বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পরে খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com