মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বানিয়াচংয়ে হাওর থেকে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পোড়া সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক রোমান মিয়া (২২) ইকরাম গ্রামের মৃত শের আলীর পুত্র।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডিপুর হাওরে কৃষি জমিতে কাজ করার সময় শ্রমিকরা একটি লাশ দেখতে পায়। এসময় তারা থানা পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার জড়িতদের গ্রেপ্তারে কাজ চালিয়ে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com