রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বাহুবলের ত্বোহা, হতে চান নিউরোসার্জন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাহুবলের তাজওয়ার হাসনাত ত্বোহা।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

জানা গেছে, ত্বোহা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ ও শামছুন্ন্হার বকুল এর একমাত্র সন্তান। তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি থেকে এসএসসি ও রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছেন।

ভবিষ্যতে একজন নিউরো সার্জন হতে চান বলে জানিয়েছেন ত্বোহা।

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

গত ৯ ফেব্রুয়ারি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com