রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে আবেদন করেও কলেজে ভর্তির সুযোগ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৭৬৫ জন।

তরফ নিউজ ডেস্ক :বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।ফল বিশ্লেষণ করে আরও দেখা গেছে, দেশের ৩৭৮টি কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও বরাদ্দ পাননি। আবার ১০টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তির পছন্দক্রমও (চয়েজ) দেননি।

জানা গেছে, প্রথম ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা কলেজ পছন্দক্রম দিয়েছেন প্রায় ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি। এর মধ্যে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন।

একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে সারাদেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চলছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টি কলেজে প্রথম ধাপে একটিও আসন বরাদ্দ হয়নি। আবার ১০টি কলেজে কোনো শিক্ষার্থী পছন্দক্রম দেয়নি।

এর আগে, সন্ধ্যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এ ছাড়া, আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি দেওয়ার জন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদের মধ্যে যেকোনো একটি থেকে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com