মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ছড়ার আড়ালে পাহাড় কাটা নয়: সিলিকা বালু উত্তোলনে ইউএনও’র হুঁশিয়ারি

নোমান আহমেদ, নিজস্ব প্রতিবেদক: বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৮টি সিলিকা বালু কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোয়ারিগুলোর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন ফাহিম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এতে পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ অধিদপ্তরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, হবিগঞ্জ জেলায় মোট ২৩টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে, যার মধ্যে বাহুবল উপজেলায় রয়েছে ৮টি—যেগুলো স্থানীয়ভাবে ‘ছড়া’ হিসেবে পরিচিত।

বক্তারা বলেন, এসব ছড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ উপায়ে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

তারা আরও বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব ছড়া ইজারা দেওয়া হলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি অবৈধ উত্তোলনও নিয়ন্ত্রণে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার ওপর নির্ভরশীল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উপযুক্ত মনে হলে ইজারা প্রদান করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই ছড়ার আড়ালে পাহাড় কেটে বালু উত্তোলন করা যাবে না।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com