রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কুলাউড়া সীমান্ত এলাকা থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : কুলাউড়া উপজেলার ভারতের সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, উপজেলার শরীফপুর এলাকা  থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল মিয়া (২০) ওই উপজেলার মনোহরপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

রাজমিস্ত্রী কামালের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। সকালে গ্রামবাসীরা দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের অদূরে ও ভারতীয় তারকাঁটার বেড়া থেকে এক কিলোমিটার ভিতরে বাংলাদেশ অংশে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “নিহতের পরনে একটি জ্যাকেট ছিল; সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। নাকে হালকা রক্তের দাগ দেখা গেলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।”

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com