বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিআর পরোয়ানাভুক্ত সাতছড়ি চা বাগানের জিতেন তাতী (২৫)। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত হিমালিয়া গ্রামের আহাদ মিয়া (৩০) এবং চন্দনা গ্রামের মো. আব্দুল হক (৫০)।
পরে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com