মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী তালিকায় অর্ন্তভূক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা পরিষদ-২০১৯ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রাথমিক প্রার্থী বাছাইয়ে তালিকায় অর্ন্তভূক্তি করার জন্য সকল নেতা-কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ফারুকুর রশীদ ফারুক এর পাঠানো এক বার্তায়  ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মুল্যবান ভোট দিয়ে তালিকায় অর্ন্তভূক্তি করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণ বোর্ড কর্তৃক দলীয় চুড়ান্ত প্রার্থী হওয়ার জন্য নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগনের কাছ থেকে দোয়া কামনা করছেন।

উল্লেখ, শুক্রবার সন্ধ্যায় বাহুবল উপজেলা অফিসার ক্লাব এ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় চেয়ারম্যান ও ভাইসচেয়ারমান পদে তিন এর অধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে দুই পদে ৩ জন করে প্রার্থী তালিকা নির্ধারণ করা হয়।

চেয়াম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাসির ও হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মুদ্দত আলী।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com