শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন রোকেয়া প্রাচী

তরফ নিউজ ডেস্ক : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। শুক্রবার দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি।  আগামি ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে। মনোনয়ন পত্র কিনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোকেয়া প্রাচী বলেন, আমার দল আওয়ামী লীগ ও নেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে আশা রাখি। আর আমি মনোনয়ন পেলে নেত্রীর মনের মতো করে ফেনীকে সাজাবো। বঙ্গবন্ধু কন্যা নতুন বাংলাদেশের জাগরণের জোয়ার তুলেছেন। সেই উন্নয়নের জোয়ারে ফেনী-৩ সাজাতে চাই। ফেনীবাসীর প্রত্যাশা পূরণে সততার সঙ্গে কাজ করবো, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত আধুনিক ফেনী গড়বো।

সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com