বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠুন বিশ্বাস (২৮) নামের এক ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন বিশ্বাস হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে। তিনি এইচএনসি ব্রডব্রেন্ডের ইন্টারনেট ব্যবসায়ী।

মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, মিঠুন বিশ্বাস তার দুই বন্ধু হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার হাসান উল্লাহর ছেলে হাবিব (২৬) ও কিশোর নামে এক যুবককে নিয়ে মোটর সাইকেলযোগে মাধবপুর আসছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকার কাছে একটি পিকআপ ভ্যানের পেছন দিকে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হন। এসময় মোটরসাইকেল আরোহীরা আহত হন।

গুরুতর আহত মিঠুনকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত অপর ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com