শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : আজ বুধবার (৩০ জানুয়ারি) কুমিল্লা র‌্যাব-১১ এর একটি দল লাকসামে নিষিদ্ধ দুটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসময় পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় পারভেজ প্যাকেজিং ও মদিনা এন্টারপ্রাইজকে ২লাখ টাকা জরিমানা, সকল মালামাল জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও প্রতিষ্ঠান দুটি স্থায়ী ভাবে সিলগালা করা হয়।

জানা যায়, বুধবার দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এ.কে.এম সাইফুল আলম এবং কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার শেখ বেলাল উদ্দিনের নেতৃত্বে লাকসাম পৌর শহরের দক্ষিণ বাইপাস এলাকার তোফাজ্জেল হোসেনের পারভেজ প্যাকেজিং ও মিজানুর রহমানের মদিনা এন্টার প্রাইজে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট এ.কে.এম সামিউল আলমের উপস্থিতিতে পরিবেশ আইনের ১৯৯৫ সংশোধিত ২০১০এর ধারায় পারভেজ প্যাকেজিংয়ে উৎপাদিত নিষিদ্ধ ৬লাখ টাকার পলিথিন জব্দ করা হয়।

এসময় পারভেজ প্যাকেজিং কে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩মাস কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও ওই এলাকার মদিনা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২শ কেজি পলিথিন জব্দ এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com