মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলসহ ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণের ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে বাহুবলসহ ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনােনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভােটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

ইসি সচিব জানান, প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকােণার আটপাড়াউপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com