বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

ক্রিকেটার নাজমুলের বাবা হাজ্বী মুক্তার হোসেন এর সুস্থতায় দোয়া কামনা

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের গর্ব বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পেস বোলার নাজমুল হোসেনের পিতা আলহাজ্ব মুক্তার হোসেন গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি আছেন।

একমাস ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত একসপ্তাহ আগে তিনি হাসপাতাল থেকে বাড়িতে আসেন। গতকাল সোমবার বিকালে উনার শরীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বেশ কিছুদিন যাবৎ খাদ্যনালীজনিত রোগে ভুগছেন।

গুরুতর অসুস্থ বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন। নাজমুল বলেন, বাবার জন্য দেশবাসীর দোয়া চাই আমি। বাবা যেন সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, ক্রিকেটার নাজমুলের পিতা হচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের মৃত ঈদুল হোসেন মধু মিয়ার পুত্র। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, শায়েস্তাগঞ্জ থানা পুলিশিংয়ের সভাপতি, নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী, চার গ্রামের প্রেসিডেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com