রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে জুয়ারিদের হামলায় আহত ১০

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় জুয়া খেলায় বাধা দেয়ায় ১০ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল জুয়াড়ি। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার নোয়াপাড়া, ইসলামাবাদ চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকালে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে জুয়াড়িরা ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ জুয়ার বিরুদ্ধে থাকা যুবকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা (জুয়াড়িরা) ৩ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাদের বাঁচাতে এগিয়ে আসলে আরও অন্তত ৭ জন আহত হন। এ সময় জুয়াড়িরা তাদের বাড়িতে লুটপাট চালায়। সকালে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় রুখন ইসলাম (২২), ক্রান্তিক নায়ক (৩০), আম্বিয়া বেগমকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রায়ই ওই এলাকার কয়েকজন বখাটে জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ কয়েকজন যুবক। এতে জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ চালায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com