সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

তরফ নিউজ ডেস্ক : একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টে সক্রিয় হয়ে উঠে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার নামে ভুয়া আইডি ও পেজ খুলে ক্রমাগত অপপ্রচার চালিয়ে আসছিল।

এমনকি মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার বর্গের নামে ভুয়া আইডি/ পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রপাগান্ডা ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টায় লিপ্ত ছিল।

ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধে উদ্যোগ গ্রহণ করে। এ ক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ২৭ জানুয়ারী, ২০১৯ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ টি আইডিসহ সর্বমোট ১৩৩২ টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে।

এছাড়াও এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন,বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮ টি পেজ, ২৮ টি গ্রুপ এবং ৭১টি প্রোপাগান্ডামূলক পোস্ট বন্ধ করা হয়েছে। যা সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com