বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ কলেজছাত্রী নিহত

সিটেল সংবাদদাতা : সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিয়া বেগম (১৭) ও আয়শা সিদ্দিকা (১৮) নামে দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা পশ্চিমপাড়া মারকাজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।

নিহত লিয়া দক্ষিণ সুরমার মোহাম্মদপুর গ্রামের সৈয়দ মজলিস আলীর মেয়ে। সে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আয়শা একই গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে। সে দক্ষিণ সুরমা নুরজাহান মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী জুবায়ের আহমদ ও তাসলিমা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আয়শাসহ আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরই আয়শার মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন দাশ  বলেন, নিহত দু’জনই কলেজছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন। তাদের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com