মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার চন্দ্রছড়ি দরবার শরীফ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদ এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহনওয়াজ মিলাদ গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উম্মেদ আলী শামীম (কমিশনার) ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ।

এ ছাড়া বর্ধিত সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন

সভায় বক্তারা তৃণমূলে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আলোচনা করেন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়াকে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে দলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com