রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চট্টগ্রামে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: ছট্রগ্রাম নগরের বাকলিয়া থানাধীন চাকতাইয়ের ভেড়ামার্কেট এলাকায় বস্তিতে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তখন ঘটনাস্থল থেকে ৮ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। এরা হলেন- একই পরিবারের রহিমা আক্তার (৩৬), তার মেয়ে নাজমা আক্তার (২৭), জাকির হোসেন বাবু (৮), নাসরিন (১৬) এবং আরেক পরিবারের হাসিনা আক্তার (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (১৯) ও অজ্ঞাতপরিচয় একজন। রোববার সকাল পৌনে ১০টার দিকে উদ্ধার করা হয় ৭/৮ মাসের আরেকটি শিশুর লাশ।

আগুনে দগ্ধ হয়ে দুই পরিবারের সাতজন সহ মোট ৯ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে তৎপর ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মাশহুদুল কবীরকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আকবরকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com