রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কুলাউড়ায় ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ, ছয় ইউনিয়নের মানুষ দুর্ভোগে

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার আঞ্চলিক সড়কের বেইলী ব্রিজের এঙ্গেল (পাঞ্জাম) ভেঙ্গে পাটাতন সরে যাওয়ায় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই সড়কে চলাচলকারী যাত্রীসহ স্থানীয় জনসাধারণ হেঁটেও ব্রিজের এপারে আসতে পারছে না। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার পরপরই ব্রিজের পাটাতন সরে যায়। এসময় অন্যান্য গাড়ীর ড্রাইভার ও যাত্রীরা শব্দ শুনে এগিয়ে দেখতে পান, ব্রিজের একপাশের এঙ্গেল (পাঞ্জাম) ভেঙ্গে গেছে। এরপর থেকে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজের পাটাতনগুলো সরিয়ে সংস্কার কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। আশেপাশে যান চলাচল একেবারেই বন্ধ। উপজেলার শরীফপুর, হাজিপুর, কর্মধা, পৃথিমপাশা, টিলাগাঁও, রাউৎগাঁও আংশিক এলাকার জনসাধারণ এই সড়কে মালামাল বহন-সহ যাতায়াত করতে পারছে না।

এ বিষয়ে কুলাউড়া সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, বিভিন্ন পর্যায়ের ওভার লোডিং গাড়ি ব্রিজের উপর দিয়ে যাতায়াতের কারনে এই দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে ব্রিজের এঙ্গেল (পাঞ্জাম) ভেঙ্গে যাওয়ায় এখন আমরা ওয়েল্ডিং না করে নতুন পাঞ্জাম রিপ্লেস করছি। যার কারণে কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com