বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী

তরফ নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সিলেটের ১২ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা নির্বাচনী কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপন সিংহ ও জেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেওয়া তথ্য মতে, চেয়ারম্যান পদে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক ইসলাম ও জালাল উদ্দিন।

চেয়ারম্যান পদে সিলেট সদর উপজেলায় বিএনপির শাহজামাল নুরুল হুদা, কোম্পানীগঞ্জে ইকবাল হোসেন, গোলাপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিয়ানীবাজার উপজেলায় শিব্বির আহমদ ও আশরাফ হক রুনু, বিশ্বনাথে সেবুল মিয়া, দক্ষিণ সুরমায় ফয়েক আহমদ, গোলাপগঞ্জে আব্দুস সামাদ, গোয়াইনঘাটে সালেহ আহমদ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com