শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কানাডার বাজেটমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার বাজেটমন্ত্রী জেন ফিলপট পদত্যাগ করেছেন। একটি বড় ধরনের জালিয়াতি মামলায় সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।

বাজেটমন্ত্রীর এই পদত্যাগের ঘটনা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেন ট্রেজারি বোর্ডের সভাপতিরও দায়িত্বরত ছিলেন। সিনিয়ন কর্মকর্তাদের উপর বৃহৎ প্রকৌশল কোম্পানি এসএনসি-লাভালিনের একটি জালিয়াতি মামলায় হস্তক্ষেপের অভিযোগ উঠায় এই নারী মন্ত্রী আর তাদের উপর আস্থা রাখতে পারছেন না।

তিনি টুইটারে জানান, ‘গুরুতর এই জালিয়াতির ঘটনা প্রকাশিত হওয়ার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটনাটি কেন্দ্রীয় সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। এতে সরকারের মর্যাদাহানি হয়েছে।’

তিনি আরো জানান, ‘আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের এই মামলায় স্বাধীন বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপ করায় আমি তাদের ওপর আমার আস্থা হারিয়ে ফেলেছি।’

জেনের সঙ্গে সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নী জেনারেল জোডি উইলসন-রেবোউল্ডের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তিনিই ট্রুডোর লিবারেল সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

গত মাসে জোডি হাউস অব কমনস জাস্টিস কমিটিকে বলেছেন যে, ট্রুডো ও তার সহকর্মীরা এসএনসি-লাভালিন মামলায় হস্তক্ষেপের জন্য তাকে হুমকি ও চাপ দিয়েছেন।

এই নারী আরো বলেন, সরকারের কর্মকর্তারা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আদালতের বাইরে এই মামলা নিষ্পত্তি করতে বেশ কয়েকবার তাকে চাপ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com