রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জ প্রেসক্লাবে আইএফআইসি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। শুক্রবার (৮ মার্চ) সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও আইএফআইসি ব্যাংকের পরিচালক জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও ঢাকার ফেডারেশন শাখার ব্যবস্থাপক হেলাল আহমেদ।

প্রেসক্লাব সাধারন সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনুসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহসান, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, আইএফআইসি ব্যাংক বি-বাড়ীয়া শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, এডভোকেট শাহ ফখরুজ্জামান ও রোটারিয়ান বাদল রায়।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন, আইএফআইসি ব্যাংক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। হবিগঞ্জের সাংবাদিকদের কল্যাণে এ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও প্রেসক্লাবের পাশে থাকবে এ ব্যাংক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com