রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বানিয়াচংয়ে দুই কেন্দ্রে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহপুর কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৬ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

অপরদিকে ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা না হলেও শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com