শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

সিলেটের জৈন্তাপুরে নৌকার ৪ সমর্থক আটক

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থক এবং ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে গন্ডগোল হয়েছে। এ সময় পুলিশ নৌকা প্রতীকের ৪ সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়।

জানা যায়, সোমবার বেলা সোয়া ১২টার দিকে হাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী এবং ঘোড়ার প্রতীকের প্রার্থী কামাল আহমদের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা দেখা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা। এ সময় নির্বাচনের কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করলে নৌকা প্রতীকের চার সমর্থককে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- আল আমিন (২৬), কুতুব (২৫), পারুল (২৪) ও দেলোয়ার (২৩)।

খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করলে ১২টা ৫৫ মিনিটে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে সিলেটভিউকে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উজ্জ্বল কুমার সূত্রধর।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিম সিলেটভিউকে বলেন, ‘কেন্দ্রে ঝামেলা করায় ৪ জনকে আটক করেছে পুলিশ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com