রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

প্রীতির সঙ্গে বাগদান হলো মিরাজের

খুলনা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রী খুলনার সরকারি বিএল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাবেয়া আক্তার প্রীতি।

হস্পতিবার (২১ মার্চ) দুপুরে মহানগরের খালিশপুরের কাশিপুর রাজধানী মোড় এলাকায় কনের বাড়িতে ঘরোয়া আয়োজনে এ বাগদান সম্পন্ন হয়। বহুদিনের প্রণয়ের পর পরিণয়ে জড়ালেন মিরাজ ও প্রীতি।

প্রীতির বাবা বেলাল হোসেন পেশায় একজন চাকরিজীবী। আর প্রীতি দুই ভাইয়ের ছোটবোন।

মেহেদী হাসান মিরাজ জানান, বিয়ের অনুষ্ঠান করবো আগামী বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।

ইংল্যান্ডে আগামী মে মাসের শেষ দিকে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে জুলাইয়ের মাঝামাঝিতে।

মিরাজের বাবা জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে এ বাগদান সম্পন্ন হয়েছে। তবে অনেক দিন ধরেই মিরাজের বিয়ের কথা হচ্ছিল। কিন্তু কবে হবে, সময় ঠিক করা যাচ্ছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছে সবাই। তাই আজ কাশিপুরে মেঘনা অয়েল ডিপো সড়কে কনের বাড়িতে বাগদান সেরে ফেলেছি। বাইরের তেমন কাউকে বলিনি।

অবশ্য মিডিয়াকর্মীরা অভিযোগ করেছেন, মিরাজ জাতীয় দলের তারকা হওয়ায় তার বাগদানের খবর শুনে সেখানে গেলেও মিডিয়াকর্মীদের এড়িয়ে চলা হয়েছে। এমনকি কাউকে কাউকে ছবি তুলতেও দেওয়া হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com