সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

এবার সড়কে পিতা-পুত্রের লাশ

প্রতীকী ছবি

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখরিয়া এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালি এলাকার মো. ওবায়দুল্লাহ (৩৫) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৫)।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, মধুখালি এলাকার ওবায়দুল্লাাহ তার ছেলেকে নিয়ে মোটর সাইকেলে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাসের সাথে তাদের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়।

দুর্ঘটনার পর পরই পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। তবে, তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তা দুর্ঘটনায় নিহতদের সর্ম্পকে বিস্তারিত জানাতে পারেননি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতপাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com