রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বৃত্তি পেলো গোলাপগঞ্জের ৫০ শিক্ষার্থী

শফিকুল ইসলাম রুম্মন, গোলাপগঞ্জ থেকে ফিরে : “শিক্ষার আলো জালবো, মেধায় দেশ ভরব” এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিনে এম এ খান ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে চতুর্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তির্ণদের মেধা বৃত্তি প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম এ খান ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ামোদি মো: আব্দুর রহমান খান সুজা।

কলেজের শিক্ষক তানিয়া আক্তার, আব্দুস শহীদ খান ও মো: হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি সাহাবউদ্দিন আহমদ, কলেজের অধ্যক্ষ ইছমাইল উদ্দিন খান, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মো: আব্দুল আলীম লোদী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আশফাক আহমদ, পারভীন খান ও পরীক্ষা নিয়ন্ত্রক এহছান চৌধুরী।

প্রতিবছর ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহস্রাধিক শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করা হয়।

এর আগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করেন অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য সিলেট গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জের কৃতি সন্তান বর্তমান যুক্তরাজ্য প্রবাসী আর্ন্তজাতিক কেরামবোর্ড খেলোয়ার মো: আব্দুর রহমান খান সুজা নিজ এলাকার শিক্ষাবিস্তারে ২০১৫ সালে নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তুলেন এম এ খান ফাউন্ডেশন।

এর পর থেকে তিনি প্রতিবছর দেশে এসে প্রথমে মেধা বৃত্তি পরীক্ষা ও পরে পুরস্কার বিতরণ করে আসছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com