রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিউজিল্যান্ডের মসজিদে মুসলমান হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : নিউজিল্যান্ডের মসজিদে জুমা’আ নামাজের সময় উগ্র খ্রিস্টান জঙ্গী কর্তৃক নামাজরত মুসলমান হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুম্মা’আ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামিয়ে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চৌমুহনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ শ্রীমঙ্গল শাখার সভাপতি মাওলানা মুজীবুর রহমান আল মাদানী এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তোফাজ্জুল হোসেন ফয়েজ, পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ও সোহাগ আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নিউজিল্যান্ডের মসজিদে জুমা’আ নামাজের সময় উগ্র খ্রিষ্ঠান জঙ্গী কর্তৃক নামাজরত মুসলমান হত্যার নিন্দা জানান এবং হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com