রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কাদের আউট, রওশন উপনেতা

তরফ নিউজ ডেস্ক : বিরোধী দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে জিএম কাদেরকে। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান সাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাপার সংসদীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিরোধী দলের উপনেতা হিসেবে রওশন এরশাদকে নিয়োগ দেয়ার কথাও বলা হয় এতে।

পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। এর আগে গতকাল রাতে জিএম কাদেরকে পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। দায়িত্বপালনে ব্যর্থতা ও দলে বিভেদ তৈরির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেন এরশাদ।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com