শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

গাজীপুরে বাসচাপায় ২ বন্ধু নিহত

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে মহানগরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের এক সহপাঠীসহ আরও দুজন আহত হয়েছে। নিহতরা হলো- গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)।

আহতরা হলো- দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১)। নিহতরা দুজনই স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু মহানগরের ইটাহাটা এলাকার লিঙ্কন কলেজ থেকে বাড়িতে যাওয়ার পথে দুপুর ১টার দিকে দক্ষিণ সালনা এলাকায় কনকর্ড গার্মেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন বন্ধু ছিটকে মহাসড়কের ওপর গিয়ে পড়ে।  এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নাছিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com