রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আমরা সবুজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টুর্নামেন্ট উদ্বোধনকালে অতিথিদের সাথে দুই দলের খেলোয়ারবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে আমরা সবুজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাহুবল ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শুভসূচনা করেছে মিরপুর নবজাগরণ ক্লাব। শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে এ ফলাফল করে ক্লাবটি। সামাজিক সংগঠন আমরা সবুজ উক্ত টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় রয়েছে।

আমরা সবুজ সংঘের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মজিদ তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল বাজার কমিটির সভাপতি এম.এ জলিল তালুকদার, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সদস্য মাওলানা নূরুল আমীন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, উপজেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত রেফারি আব্দুল মতিন, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন আনোয়ার আলী ও অলিউর রহমান এবং খেলায় ধারা বিবরণীর ভূমিকায় ছিলেন উপজেলা নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক কনক দেব মিঠু।

আগামিকাল রবিবার (২৪ মার্চ) সকাল ৭টায় শাপলা একাদশ বনাম লাল সবুজ একাদশ ও বিকাল ৩টায় জাগ্রত ফুটবল ক্লাব বনাম উদয়ন ফুটবল ক্লাবের মধ্যকার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com