বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইভিএমে ময়মনসিংহ সিটির ভোট ৫ মে

তরফ নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৭ এপ্রিল।

সোমবার (২৫ মার্চ) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। এই সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম এবং সর্বশেষ সিটি কর্পোরেশন। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com