রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

এক সন্তান প্রসবের ২৬ দিন পর আরও দুই সন্তান প্রসব

তরফ নিউজ ডেস্ক : যশোরে ২৬ দিনের মধ্যে দুই দফায় সন্তান প্রসব করে তিন সন্তানের মা হলেন আরিফা সুলতানা ইতি। বিরল এ ঘটনার জন্ম দেয়া ইতি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছির সুমন বিশ্বাসের স্ত্রী।

২৫ ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে একটি সন্তান জন্ম দেয়ার পর ২২ মার্চ তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি সন্তানের জন্ম দেন। প্রথমবার বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপর যশোর শহরের রেল রোডস্থ আদ-দ্বীন হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন ইতি।

জানা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার পর সাড়ে ছয় মাসের মাথায় ২৫ ফেব্রুয়ারির একটি পুত্র সন্তান জন্ম দেন ইতি। জন্মের পর নবজাতক ও মা অসুস্থ হয়ে পড়লে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর প্রিম্যাচিউরড (অপরিণত) শিশুটিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজের এনইউসিতে (নিউ নেটাল কেয়ার ইউনিট) রাখা হয়।

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইতির পুনরায় আলট্রাসনোগ্রাফি করা হয়। তখন রিপোর্টে দেখা যায়, ইতির গর্ভে আরও দুটি সন্তান রয়েছে। গত ২২ মার্চ শুক্রবার ইতিকে যশোর রেলরোডস্থ আদ দ্বীন হাসপাতালে আনা হলে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে দুটি সন্তান প্রসব করানো হয়। সিজারিয়ান ডেলিভারি করান ডা. শীলা পোদ্দার।

এ ব্যাপারে ডা. শীলা পোদ্দার বলেন, গর্ভে একাধিক বাচ্চা থাকলে সেটি আমরা একসঙ্গে প্রসব হতে দেখেছি। কিন্তু একবার একটি বাচ্চা প্রসবের ২৬ দির পর আরও দুটি বাচ্চা প্রসবের ঘটনা বিরল। প্রথমবার প্রসব হওয়া বাচ্চাটির পাশাপাশি সম্প্রতি প্রসব হওয়া বাচ্চা দুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com